বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্তের হার কমছে আর করোনা থেকে সুস্থতার হার বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বৃহস্পতিবার পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬.১১ শতাংশ আর গতকাল ছিল ১৬.৭২ শতাংশ। গত পরশু শনাক্তের হার ছিল ১৭.৯৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ করোনা থেকে সুস্থ হয়েছে ৩,২৭৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৯৩ হাজার ৪৫৮ জন। শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৬৩.৫২ শতাংশ। গতকাল ছিল ৬২.৯৪ শতাংশ।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৫ জন মৃত্যুবরণ করেছে। গতকাল বুধবার ৫৪ জন মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত মোট ৪,১২৭ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ শতাংশ।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২,৪৩৬ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ৪ হাজার ৫৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১৫,১২৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৩২৫ টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৪ জন এবং নারী ১১ জন।
বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ১১ থেকে ২০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের সাত জন, ৫১ থেকে ৬০ বছরের এগারো জন এবং ৬০ বছরের উপরে পঁচিশ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ১০ জন, রংপুরে ৬ জন, খুলনায় ৫ জন, রাজশাহীতে ১ জন এবং সিলেট বিভাগে ১ জন ।