শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

দেশে করোনা আক্রান্ত নিম্নমুখী।। সুস্থতা ঊর্ধ্বমুখী অব্যাহত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্তের নিম্নমুখী হার এবং করোনা থেকে সুস্থতার ঊর্ধ্বমুখী হার অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ শুক্রবার পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬.০৯ শতাংশ। গতকাল ছিল ১৬.১১ শতাংশ আর গত পরশু ছিল ১৬.৭২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ করোনা থেকে সুস্থ হয়েছে ৩,৩৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৯৬ হাজার ৮৩৬ জন। শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার  ৬৪.১৬ শতাংশ । গতকাল ছিল ৬৩.৫২ শতাংশ। গত পরশু ছিল ৬২.৯৪ শতাংশ।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৭ জন মৃত্যুবরণ করেছে। গতকাল ৪৫ জন মৃত্যুবরণ করেছ। গত পরশু বুধবার ৫৪ জন মৃত্যুবরণ করেছে।

৪৭ জনের ঢাকা বিভাগেই ২৯ জন মৃত্যুবরণ করেছে।

এ পর্যন্ত মোট ৪,১৭৪ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬ শতাংশ। 

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২,২১১ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ৬ হাজার ৭৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩,৭৪১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১২৬ টি।

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১৫ জন।

বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের চারজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের এগারো জন এবং ৬০ বছরের উপরে ছাব্বিশ জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২৯ জন, খুলনায় ৭ জন, রংপুরে ৪ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ২ জন , বরিশাল ১ জন  এবং সিলেট বিভাগে ১ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com