শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

দেশে করোনায় মৃত্যু ৩২ জন

  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ২৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্ত  হয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ শনিবার ৩২ জন মৃত্যুবরণ করেছে। গতকাল ৪৭ জন মৃত্যুবরণ করেছে।    

এ পর্যন্ত মোট ৪,২০৬ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২,০২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এক লাখ ৯৮ হাজার ৮৬৩ জন। শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার  ৬৪.৩৭ শতাংশ ।

আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১৩১ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ৮ হাজার ৯২৫ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮.২৩ শতাংশ। গতকাল পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬.০৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১১,৬৮৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ২৫ হাজার ৮১৫ টি।

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৬  জন এবং নারী ৬ জন।

বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের সাত জন, ৫১ থেকে ৬০ বছরের পাঁচ জন এবং ৬০ বছরের উপরে আঠারো জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ৯ জন , বরিশাল ৫ জন,  সিলেটে ৩ জন, রংপুরে ৩ জন এবং খুলনা বিভাগে ১ জন।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com