শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক।। আহত পাঁচ

  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ২৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল :- টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে  শিপন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ শনিবার ধনবাড়ী উপজেলার জামালপুর-টাঙ্গাইল সড়কের জামতলী বাসস্ট্যান্ড এলাকায় সকাল ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন জামালপুর সদরের পলাশঘাট এলাকার কসর আলীর ছেলে।

আহতরা হলেন, পিরোজপুর শৈলঘাটার জয়া, জামালপুরের হেলাল, সাব্বির, শাহীন এবং আলতাফ।

স্থানীয়রা জানান, জামালপুর থেকে গরু বোঝাই একটি পিকআপ ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com