বাংলা হেডলাইনস খুলনা : খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় আরও ৫৮ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
যার মধ্যে ৪৮ জনই খুলনা জেলা ও মহানগরীর। পিসিআর ল্যাব থেকে এ তথ্য জানানো হয়।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, মেডিকেল কলেজের আরটি-পিসিআর মেশিনে গত ২৪ ঘণ্টায় মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
যার মধ্যে খুলনার নমুনা ছিলো ২০৬ টি। এদের মধ্যে মোট ৫৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
যার ৪৮ জন খুলনার। এছাড়াও সাতক্ষীরায় ১ জন, বাগেরহাটে ২ জন, যশোরে ১ জন মাগুরায় ৫ জন এবং ঝিনাইদহ জেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।