বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্তের হার আজ কম এবং সুস্থাতার হার বেশি।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ রবিবার পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৫.৯০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৮.২৩ শতাংশ। গত পরশু পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ১৬.০৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ রবিবার ৪২ জন মৃত্যুবরণ করেছে। গতকাল ৩২ জন মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত মোট ৪,২৪৮ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩,০৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট দুই লাখ ১ হাজার ৯০৭ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৬৪.৯৬ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৬৪.৩৭ শতাংশ।
আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৮৯৭ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ১০ হাজার ৮২২ জন।
গত ২৪ ঘণ্টায় ১১,৯৩৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৯ টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ৭ জন। ষাটোর্ধ্ব বয়সের সর্বোচ্চ ২৪ জন মৃত্যুবরণ করেছে।
বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের তিনজন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের চার জন, ৫১ থেকে ৬০ বছরের নয় জন এবং ৬০ বছরের উপরে চব্বিশ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ৮ জন , খুলনায় ৭ জন, রংপুরে ৫ জন, রাজশাহীতে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ।