বাংলা হেডলাইনস : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই।
উপমহাদেশের বরেণ্য রাজনীতিক প্রণব মুখার্জি (৮৪) আজ সোমবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির ভূমিকা আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত তৈরিতে তাঁর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রণব মুখার্জির মৃত্যু উপমহাদেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি।
রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, পিআইডির এক প্রেস রিলিজে জানানো হয়।