সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই

  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২৫৫ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই।

উপমহাদেশের বরেণ্য রাজনীতিক প্রণব মুখার্জি (৮৪) আজ সোমবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির ভূমিকা আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত তৈরিতে তাঁর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রণব মুখার্জির মৃত্যু উপমহাদেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি।

রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, পিআইডির এক প্রেস রিলিজে জানানো হয়।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com