বাংলা হেডলাইনস খুলনা: স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দন ফাউন্ডেশন এবং বাংলাদেশ কোষ্ট গার্ডের যৌথ উদ্যোগে জীবন খেয়া নামক ভাসমান হাসপাতাল চালু হয়েছে।
আজ দুপরে খুলনা জেলার দাকোপ উপজেলার বানীশান্তা পল্লীতে চিকিৎসা প্রদানের মাধ্যমে তারা যাত্রা শুরু করেছে ।
উপকূলীয় এলাকা এবং চরাঞ্চলের মানুষের মাঝে বিনা মুল্যে চিকিৎসা সেবা দেবার জন্য এই ভাসমান হাসপাতালটি চালু করা হয়েছে বলে জানান বিদ্যানন্দন ফাউন্ডেশন মেডিকেল টিম প্রধান ডা: হোসাইন করিম।
৮জন চিকিৎসক, ২জন দন্ত এবং ২জন চুক্ষ বিশেষজ্ঞ নিয়ে এই ভাসমান হাসপাতালটি আগামী দুই মাস ধরে খুলনা, বরিশাল, চাদপুর, মুন্সীগঞ্জ, লক্ষীপুর হয়ে নোয়াখালীর বিশটি স্পটে তার ক্যাম্প করে এই চিকিৎসা প্রদান করবেন ।
ডা: হোসাইন করিম আরো জানান বানীশান্তা পল্লীতে তারা ব্যাপক সাড়া পেয়েছেন। চিকিৎসা সেবার পাশাপাশি,তারা বিনামুল্যে ঔষুধ প্রদান ও ত্রান বিতরণ কার্ষক্রম করবেন।