সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যালেঞ্জ ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ : ফখরুল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ করাই এখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ।

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে দলটির মহাসচিবসহ নেতা ও কর্মীরা।   

সামরিক আইন প্রশাসক থাকা অবস্থায় রাষ্ট্রক্ষমতায় আসা জেনারেল জিয়া ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি গঠন করেন।

১৯৮১ সালে এক সামরিক অভ্যুত্থানে জিয়া নিহত হওয়ার কিছুদিন পর বিএনপির হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া। এখন পর্যন্ত তিনিই বিএনপির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃতে বিএনপি গত এক দশকের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে  নেতাকর্মীদের হতাশা আর অনিশ্চয়তার মধ্যেই দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন এবার।

শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা ’।

বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে যে আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, যে ভয়াবহ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে, তার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে এবং জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে’।

মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমানসহ জ্যেষ্ঠ নেতাকর্মীরা আজ বেলা ১১টার দিকে শেরেবাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

দলের প্রতিষ্ঠাতার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com