সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

র‌্যাব-১২’র মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের দন্ডাদেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : র‌্যাব-১২’র পাবনায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করেছে।

দন্ডপ্রাপ্তরা হলো- পাবনা জেলা সদরের খন্দিরপুর মহল্লার মোহাম্মদ প্রামানিকের ছেলে  আত্ত্বাব প্রামানিক (৩৬) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও কুমিল্লী গয়েশপুর মহল্লার মৃত কাঞ্চন প্রামানিকের ছেলে আলম প্রামানিক (৪০) কে  ৩ মাস বিনাশ্রম করাদন্ড ও ৫শ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদন্ড।

রাধানগর মহল্লার মৃত উকিলের ছেলে মোঃ হাকিম (৩৮) কে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, হেমায়েতপুর মহল্লার মৃত ইসমাইল খাঁ’র ছেলে মোঃ আশিকুর ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ইসলামপুর মহল্লার করিম খাঁ’র ছেলে  বাচ্চু (২৭) কে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড ও ৫’শ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সোমবার রাত ১০ টায় র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার  মো: আমিনুল কবীর তরফদার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবনা জেলা প্রশাসকের কার্যালয় এর নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহামুদুল হাসান জেলা সদরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ অনুযায়ী আসামীদের দন্ডাদেশ প্রদান করেছেন

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com