বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : র্যাব-১২’র পাবনায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করেছে।
দন্ডপ্রাপ্তরা হলো- পাবনা জেলা সদরের খন্দিরপুর মহল্লার মোহাম্মদ প্রামানিকের ছেলে আত্ত্বাব প্রামানিক (৩৬) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও কুমিল্লী গয়েশপুর মহল্লার মৃত কাঞ্চন প্রামানিকের ছেলে আলম প্রামানিক (৪০) কে ৩ মাস বিনাশ্রম করাদন্ড ও ৫শ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদন্ড।
রাধানগর মহল্লার মৃত উকিলের ছেলে মোঃ হাকিম (৩৮) কে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, হেমায়েতপুর মহল্লার মৃত ইসমাইল খাঁ’র ছেলে মোঃ আশিকুর ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫’শ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ইসলামপুর মহল্লার করিম খাঁ’র ছেলে বাচ্চু (২৭) কে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড ও ৫’শ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সোমবার রাত ১০ টায় র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আমিনুল কবীর তরফদার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবনা জেলা প্রশাসকের কার্যালয় এর নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহামুদুল হাসান জেলা সদরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ অনুযায়ী আসামীদের দন্ডাদেশ প্রদান করেছেন