শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

দেশে আজও করোনায় মৃত্যু ৩৫ জন

  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৭ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বুধবার ৩৫ জন মৃত্যুবরণ করেছে। গতকালও ৩৫ জন মৃত্যুবরণ করেছে।   

এ পর্যন্ত মোট ৪,৩৫১ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৭ শতাংশ।

৩৫ জন মৃতের মধ্যে ষাটোর্ধ্ব বয়সের সর্বোচ্চ ২৪ জন।

পরীক্ষা বিবেচনায় আজ করোনা শনাক্তের হার ১৬.৯৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৫.৯৭ শতাংশ ।

শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৬৬.৪৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৬৬.১০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৮৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট দুই লাখ এগারো হাজার ১৬ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২,৫৮২ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ১৭ হাজার ৫২৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১৫,২০৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৬১৬ টি।

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ১২ জন।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের তিন জন, ৫১ থেকে ৬০ বছরের সাত জন এবং ৬০ বছরের উপরে ২৪ জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ৪ জন,  খুলনায় ৪ জন, রাজশাহীতে ১ জন, বরিশালে ১ জন, সিলেটে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com