বাংলা হেডলাইনস: মরণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলামের ২ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গ্রহণ না করে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মুল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয় এই বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে যথাসময়ে নির্দেশ প্রদান করা হবে।