সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮১ দেখা হয়েছে
আইকন ফাইল ফটো।

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলার প্রধান আসামি শিহাব আহমেদ জিহাদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শিহাব সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার শামীম আহমেদের ছেলে এবং জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক।

ওসি ডিবি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার সকালে ডিবি পুলিশ সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার এ মামলার ২য় আসামি জেলা ছাত্রলীগের আরেক বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আল-আমিনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মরণে ২৬ জুন দোয়া মাহফিলে যোগ দেয়ার পথে শহরের বাজার স্টেশন এলাকায় প্রতিপক্ষের আঘাতে আহত হন জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দ হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়। সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জুলাই মারা যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com