বাংলা হেডলাইনস: দেশে আজ শুক্রবার কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪.৭৬ শতাংশ। গতকাল ছিল ১৪.৯৬ শতাংশ। গত পরশু ছিল ১৬.৯৮ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ করোনায় মৃত্যুবরণ করেছে ২৯ জন । গতকাল ৩২ জন মৃত্যুবরণ করেছে। গত পরশু ৩৫ জন মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত মোট ৪,৪১২ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২,২১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট দুই লাখ ১৬ হাজার ১৯১ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৬৭.২২ শতাংশ। গতকাল ছিল ৬৬.৯৩ শতাংশ।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১,৯২৯ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ২১ হাজার ৬১৫ জন।
গত ২৪ ঘণ্টায় ১৩,০৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৫ হাজার ১১১ টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২২ জন এবং নারী ৭ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১১ থেকে ২০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের সাত জন এবং ৬০ বছরের উপরে ১৫ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৪ জন, রাজশাহীতে ৪ জন, বরিশালে ৩ জন, চট্টগ্রামে ২ জন, খুলনায় ২ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন ।