শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

নুডুলস তৈরির কথা বলে বের হয়ে লাশ হয়ে ফিরলো

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩১ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে মাকে নুডুলস তৈরি করতে বলে বাড়ি থেকে বের হয়ে রাত শেষে লাশ হয়ে বাড়ি ফিরল আসলাম মিয়া (২০) নামে এক যুবক।

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের কুর্নী-ফতেপুর সড়কের বহনতলী বিলে ট্রেন লাইনের ব্রিজের নীচে পানিতে ভাসতে থাকা তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আসলাম কুর্নী গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কাতার ফেরত আসলাম মাকে নুডুলস তৈরির কথা বলে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আসে। কিন্তু রাত হয়ে গেলেও সে আর বাড়ি ফিরেনি।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু রেললাইনের মির্জাপুর উপজেলার কুর্নী মহেড়া বিলে ব্রিজের নীচে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, ছেলেটি চলন্ত ট্রেনের ধাক্কায় ব্রীজের নিচে পড়ে যায়। পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে।

খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com