বাংলা হেডলাইনস: আজ রবিবার একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়।
৫৯ দিন বিরতির পর সংসদ অধিবেশন ১১:০৫ শুরু হয়। গত ৯ জুলাই বাজেট অধিবেশন শেষ হয়।
কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন অনুষ্ঠিত হয়।
সংসদের বৈঠক আগামীকাল ৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধরী এ মুলতবি ঘোষণা করেন।