বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ মামলায় বিএনপির ৩৮ নেতাকর্মী জেলে প্রেরণ

  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ মামলায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমআর ইসলাম স্বাধীনসহ ৩৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর হয়েছে।

আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছেন।

রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা আহম্মেদ এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

এজাহার সূত্র জানায়, গত ২০১৮ সালের ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ২২ ডিসেম্বর রাত সোয়া ১০ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চৌকিরঘাট এলাকায় জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিসংযোগ করা হয়। এ সময় একটি মোটরসাইকেলেও আগুন দেয়া হয়।

শিবগঞ্জ থানার তৎকালীন ওসি মিজানুর রহমান ঘটনাস্থল থেকে ৩টি তাজা ককটেল, ৬টি অবিস্ফোরিত ককটেল ও আগুনে পোড়া মোটরসাইকেল জব্দ করেন।

পরদিন উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শিবগঞ্জ থানায় ৪৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

আসামি করা হয়-উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগম, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক এমআর ইসলাম স্বাধীন প্রমুখ। আসামিরা হাইকোর্ট থেকে জামিন লাভ করেন।

আসামি পক্ষে আইনজীবী আব্দুল বাছেদ জানান, তদন্তকারী কর্মকর্তা উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে অব্যাহতি দিয়ে শুধু এমআর ইসলাম স্বাধীনসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

রোববার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমআর ইসলাম স্বাধীনসহ আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা আহম্মেদ আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com