বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হাসান মির্জা (৫৭) সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণকরেন ।
তিনি তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের বাসিন্দা। ইউপি চেয়ারম্যান আবু হাসান মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও ছিলেন।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জামাল মিঞা শোভন জানান, বৃহস্পতিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আবু হাসান ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি হন। এরপর ওই রাতেই নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় লাইফসাপোর্টে থাকাবস্থায় আজ সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
চেয়ারম্যান আবু হাসান মির্জার লাশ ঢাকা থেকে আনার পর স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করা হয়েছে বলে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাহুল ইসলাম জানিয়েছেন।