বাংলা হেডলাইনস খুলনা : করোনায় আক্রান্ত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুকে (৫২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
খুলনার খালিশপুরের বানৌজা তিতুমীর থেকে হেলিকপ্টারযোগে আজ সোমবার সকাল সাড়ে সাতটায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ভ্রাতৃষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপির বিশেষ সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য আক্তারুজ্জামান বাবু এমপিকে ঢাকায় প্রেরণ করা হয়।
ঢাকায় নেওয়ার পর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. তসলিম হুসাইন তাজ এই তথ্য জানান।
সংসদ সদস্য আক্তারুজ্জামানের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে তার করোনা শনাক্ত হয়। আক্রান্ত হওয়ার পর থেকে আক্তারুজ্জামান বাবু খুলনা মহানগরীর টুটপাড়া ফরিদ মোল্লা মোড় এলাকার নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
শুক্রবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনা পজিটিভ বলে উল্লেখ করা হয়।