মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

মাদক ব্যবসায় বাধা দেয়ায় স্কুল শিক্ষককে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর:  গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসায় বাধা দেয়ায় এক স্কুল শিক্ষককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে ।

গতরাতে বাড়ি থেকে ডেকে নেয়ার পর সকালে উপজেলার বারোতোপা এলাকার লবলঙ্গ খাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ ।

নিহত রাসেল হোসেন (২৪) উপজেলার মাওনা সিংদীঘি এলাকার সুজন মিয়ার ছেলে । স্থানীয় শিশু কানন কিন্ডারগার্টেনের শিক্ষক ।

পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল রাত ৮ দিকে গাজীপুরের শ্রীপুরের সিংদীঘি এলাকার বাক্কা মন্ডরের ছেলে ইমারন হোসেন ও তার সহযোগীরা বাড়ি থেকে ডেকে নিলে আর ফিরে আসেনি রাসেল ।

সকালে স্বজনরা ইমরানের বাড়ি গিয়ে খোঁজ নিতে গেলে রাতে মাদক ব্যবসার বাধা দেয়ার কারণে মারধর করে রাসেলকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানায় । কিছুক্ষণ পরে লবলঙ্গ খালের পাশে রাসেল মৃত দেহ উদ্ধার করে পুলিশ ।

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মনিরুজ্জআমন জানান, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । অভিযুক্ত ইমারন ও তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com