শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

মির্জাপুর পৌরসভার উপনির্বাচন ১০ অক্টোবর ।। ভোট হবে ইভিএমে

  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : আগামী ১০ অক্টোবর টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচন।

রবিবার ( ৬ আগষ্ট) রাতে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

মির্জাপুর পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে ভোট হবে ইভিএম পদ্ধতিতে। পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমনের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মির্জাপুর উপজেলার নির্বাচন অফিস সূত্র জানায়, গত ১১ ফেব্রুয়ারী মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন অসুস্থ্ হয়ে মৃত্যুবরণ করায় এই পদটি শূন্য ঘোষণা করা হয়।

তখন থেকেই পরবর্তী মেয়র কে হবেন এনিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। করোনা পরিস্থিতির কারণে তা কিছু দিনের জন্য নীরব হলেও এখন আবার নির্বচনী হাওয়া বইতে শুরু করে।

রবিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয় মির্জাপুর পৌরসভার মেয়র পদে শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করায় সম্ভাব্য প্রার্থী এবং রাজনৈতিক দলসমুহের মধ্যে হিসেব নিকেশ শুরু হয়ে গেছে।

সম্ভাব্য প্রার্থী এবং তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা শুরু করেছে।

এই উপনির্বাচনে ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে তফসিলে উল্লেখ করেছে।

মির্জাপুরে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হবে বলে সাধারণ ভোটারদের মধ্যেও এনিয়ে শুরু হয়েছে আলোচনা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, মির্জাপুর পৌরসভার উপনির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে আমাদের সকল প্রকার প্রস্তুতি রয়েছে।

রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসার এব্যাপারে যে সহযোগিতা চাবেন প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com