রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরাই যেন দায়িত্ব পায়: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৭ দেখা হয়েছে
ফটো পিআইডি।

বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী হবে তারাই যেন সশস্ত্র বাহিনীতে দায়িত্বশীল পদ পায়।

প্রধানমন্ত্রী বলেন ‘দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী হবে তারাই যেন দায়িত্ব পায়’।

আজ প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেনাসদর, ঢাকা সেনানিবাস,  নৌবাহিনী সদরদপ্তর এবং বিমানবাহিনী  সদরদপ্তর প্রান্তে সশস্ত্র বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২০ (১ম পর্ব) এর সভায় বক্তব্য এই কথা বলেন।   

শেখ হাসিনা বলেন ‘খাতা কলমে বেশি নম্বর পাওয়া না, যারা ফিল্ডে ভাল কাজ করতে পারে, কমান্ড করতে পারে বা নেতৃত্ব দেবার যোগ্যতা আছে কিনা  বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবার মত ক্ষমতা আছে কিনা সেগুলো আপনাদের (সশস্ত্র বাহিনী নির্বাচনী পর্ষদ) বিচারে আনতে হবে’।

প্রধানমন্ত্রী বলেন ‘আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, বাংলাদেশের স্বাধীনতা  সার্বভৌমত্বে যারা বিশ্বাসী, যারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাসী নিশ্চয়ই তাদের সেই আদর্শ নিয়েই তাদের চলতে হবে’।

তিন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সশস্ত্র বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২০ এর সভায় তাদের নিজ নিজ সদরদপ্তর থেকে সংযুক্ত ছিলেন।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com