শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

তাড়াশে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হাসান মির্জা (৫৭) সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণকরেন ।

তিনি তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের বাসিন্দা। ইউপি চেয়ারম্যান আবু হাসান মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও ছিলেন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জামাল মিঞা শোভন জানান, বৃহস্পতিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আবু হাসান ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি হন। এরপর ওই রাতেই নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় লাইফসাপোর্টে  থাকাবস্থায় আজ সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

চেয়ারম্যান আবু হাসান মির্জার লাশ ঢাকা থেকে আনার পর স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করা হয়েছে বলে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাহুল ইসলাম জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com