সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৪.৭ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, শিক্ষাই জাতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি। দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭ শতাংশ।

কোভিড-১৯ এর সংক্রমণে পুরো পৃথিবী আজ স্থবির হয়ে পড়েছে, উন্নয়নের চাকা অনেকটা থমকে গেছে। প্রায় ৫ মাস হলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষার্থীরা অনিশ্চিত অবস্থায় গৃহবন্দি হয়ে ক্লাসে যাবার অপেক্ষায় রয়েছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দিবসটি সীমিত আকারে উদযাপিত হচ্ছে।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০২০’ উদযাপন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন, পিআইডি’র এক প্রেস রিলিজে জানানো হয়।

এ বছর কোভিড-১৯ কে বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আকরাম-আল-হোসেনের সভাপতিত্বে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের উদ্বোধন অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তৃতা করেন উপানুষ্ঠানিক শিক্ষা ‍ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষসহ বিভিন্ন সহযোগী দাতা সংস্থা ও বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।

পরে প্রতিমন্ত্রী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২০ এর দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com