বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বুধবার কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪১ জন। গতকাল ৩৬ জন মৃত্যুবরণ করেছে।
৪১ জন মৃতের মধ্যে ২৪ জনই ষাটোর্ধ্ব বয়সের।
এ পর্যন্ত মোট ৪,৫৯৩ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২,৯৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট দুই লাখ ৩০ হাজার ৮০৪ জন। শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৬৯.৭১ শতাংশ।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৮২৭ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ৩১ হাজার ৭৮ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৯.৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১৪,৭৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২ টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ১২ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শূন্য থেকে ১০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের দশজন এবং ৬০ বছরের উপরে চব্বিশ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৫ জন, রংপুরে ৫ জন, খুলনায় ৪ জন, সিলেটে ২ জন, বরিশালে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন।