শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

কুড়িগ্রামের করোনাজয়ী ২৪ পুলিশ সদস্য প্লাজমা দিতে ঢাকায়

  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্তদের প্লাজমা দিতে রাজধানীতে গেলেন করোনাযুদ্ধে জয়ী কুড়িগ্রাম পুলিশের ২৪ জন সদস্য।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স থেকে আনুষ্ঠানিকভাব তাদের বিদায় জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। রক্তের প্লাজমা দিতে রাজারবাগ পুলিশ লাইনের কেন্দ্রীয় হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে আনুষ্ঠানিকতার পর শ্যামলী পরিবহন করে তারা রওয়ানা হন। পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাগণ তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় দেন।

পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, করোনাকালীন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত জেলায় বিভিন থানায় আক্রান্ত হয়েছেন জেলা পুলিশের ৪৭ জন সদস্য।

তারমধ্যে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন দু’জন পুলিশ সদস্য। তিনি বলেন,করোনা থেকে মুক্ত রোগীদের শরীরের এন্টিবডি অন্য রোগীদর চিকিৎসায় ভালা ফল পাওয়ায় প্লাজমা তৈরির উদ্দেশ্যে তাদেরকে রাজারবাগ পুলিশ লাইনস এ প্রেরণ করা হলো।

এতে হাজারো করোনায় আক্রান্ত রোগীর জীবন বাঁচাতে জেলা পুলিশের করোনাজয়ী ২৪ জন সদস্য অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় পুলিশর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল কুমার ও সদর থানার ওসি মাহফুজুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com