বাংলা হেডলাইনস: দেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বৃহস্পতিবার কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪১ জন। গতকালও ৪১ জন মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত মোট ৪,৬৩৪ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২,৭৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট দুই লাখ ৩৩ হাজার ৫৫০ জন। শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৭০.১৪ শতাংশ। গতকাল ছিল ৬৯.৭১ শতাংশ।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১, ৮৯২ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ৩২ হাজার ৯৭০ জন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় আজ করোনা শনাক্তের হার ১২.১৬ শতাংশ। গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ১২.৬৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১৫,৫৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ১১ টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ১০ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১১ থেকে ২০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের আটজন, ৫১ থেকে ৬০ বছরের এগারো জন এবং ৬০ বছরের উপরে উনিশ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৫ জন, খুলনায় ৩ জন, রংপুরে ২ জন, ময়মনসিংহে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন।