সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চার আসনে উপ-নির্বাচন।। বিএনপির মনোনয়নপত্র নিলেন ২৩ জন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: জাতীয় সংসদে শূন্য হওয়া চার আসনের উপ-নির্বাচনে ধানের শীষে প্রার্থিতার জন্য ২৩ জন মনোনয়ন প্রত্যাশীর কাছে ফরম বিক্রি শুরু করেছে বিএনপি।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ এবং সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে মনোনয়নে প্রত্যাশীরা ১০ হাজার টাকা মূল্যমানে ফরম সংগ্রহ করেছেন। তারা শুক্রবার ২৫ হাজার টাকা জামানতসহ জমা দিতে পারবেন।

ঢাকা-৫ আসনের জন্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, নবী উল্লাহ নবী, মো. জুম্মন মিয়া ও আকবর হোসেন নান্টু এবং ঢাকা-১৮ আসনের জন্য এম কফিল  উদ্দিন, এসএম জাহাঙ্গীর হোসেন, ইসমাইল হোসেন, বাহাউদ্দিন সাদী, মোস্তফা জামান সেগুন, মো. আখতার হোসেন,  ইশতিয়াক আজিজ ‍ উলফাত মিলে এই দুই আসনে মোট ১১ জন মনোনয়নপত্র কিনেছেন।

ঢাকা-১৮ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের সময়ে বি্শেষ করে মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন, যুবদল উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন এবং বাহাউদ্দিন সাদীর মনোনয়নপত্র সংগ্রহের সময়ে নয়াপল্টনের কার্যালয়ে শতাধিক কর্মী-সমর্থক আসে।

নওগাঁ-৬ আসনে আবদুস শুকুর, এম এম ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, এসহাক আলী, আতিকুর রহমান রতন মোল্লা, শেখ মো. রেজাউল ইসলাম, মো. শফিকুল ইসলাম, আবু সাঈদ রফিকুল আলম রফিক মোট ৮ জন মনোনয়ন পত্র কিনেছেন।

সিরাজগঞ্জ-১ আসনে বিএ্ম তহবিবুল ইসলাম, নাজমুল হাসান তালুকদার রানা ও রবিউল হাসান মোট ৩ জন মনোনয়নপত্র কিনেছেন।  

আগামী শনিবার বিকাল ৫ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে  প্র্রার্থীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী  ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে ১৭ অক্টোবর।

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনেরে উপ-নির্বাচনের তফসিল কমিশন এখনো ঘোষণা করেনি।

আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com