শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

নাগরপুরে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে ঝুমা আক্তার (১২) নামের এক ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী আত্মহত্যা করেছে।

শুক্রবার বিকালে নিজ বাড়িতে ঘরের ধর্নার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে উপজেলা সদর ইউনিয়নের কাশাদহ গ্রামের মো. মতিয়ার রহমানের মেয়ে।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. বাহালুল খান বাহার।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে ঝুমা তার নানা আ. ছালামের বাড়ি থেকে নিজ বাড়িতে আসে। ঝুমা তার মার কাছে পড়ার জন্য একটি শাড়ি চায়। মা তাকে শাড়ি দিতে অপরগতা প্রকাশ করে।

ঝুমা তার মার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগ অভিমান করে নিজের রুমে চলে যায়। পরে মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে ঝুমার রুমে চলে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ।

তার চিৎকার শোনে আশ পাশের লোকজন ছুটে আসে এবং মেয়েকে নামিয়ে দ্রুত নাগরপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আকিব হোসেন তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. বাহালুল খান বাহার জানান, ঘটনার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সকালে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসাপাতাল মর্গে প্রেরণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com