বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্তের নিম্নমুখী হার অব্যাহত রয়েছে। সুস্থতার হারও বাড়ছে। মৃতের সংখ্যাও গতকালের চেয়ে কম।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ রবিবার নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১১.৩৫ শতাংশ। গতকাল পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ১১.৯৬ শতাংশ। গত পরশু ছিল ১২.১৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছে ৩১ জন। গতকাল ৩৪ জন মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত মোট ৪,৭৩৩ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২,৩৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট দুই লাখ ৪০ হাজার ৬৪৩ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৭১.৩০ শতাংশ। গতকাল ছিল ৭০.৯০ শতাংশ। গত পরশু ছিল ৭০.৫১ শতাংশ।
আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১,৪৭৬ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ৩৭ হাজার ৫২০ জন।
গত ২৪ ঘণ্টায় ১২,৯৯৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ২৮ হাজার ৪৮০ টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৬ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের সাতজন এবং ৬০ বছরের উপরে একুশ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ২ জন, সিলেটে ২ জন, রংপুরে ২ জন, খুলনায় ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ।