সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্তের নিম্নমুখী হার অব্যাহত

  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্তের নিম্নমুখী হার অব্যাহত রয়েছে। সুস্থতার হারও বাড়ছে। মৃতের সংখ্যাও গতকালের চেয়ে কম।  

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ রবিবার নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১১.৩৫ শতাংশ। গতকাল পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ১১.৯৬ শতাংশ। গত পরশু ছিল ১২.১৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছে ৩১ জন। গতকাল ৩৪ জন মৃত্যুবরণ করেছে।

এ পর্যন্ত মোট ৪,৭৩৩ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২,৩৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট দুই লাখ ৪০ হাজার ৬৪৩ জন।

শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৭১.৩০ শতাংশ। গতকাল ছিল ৭০.৯০ শতাংশ। গত পরশু ছিল ৭০.৫১ শতাংশ।

আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১,৪৭৬  জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ৩৭ হাজার ৫২০ জন।

গত ২৪ ঘণ্টায় ১২,৯৯৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ২৮ হাজার ৪৮০ টি।

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৬ জন।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের একজন,  ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের সাতজন এবং ৬০ বছরের উপরে একুশ জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ২ জন, সিলেটে ২ জন, রংপুরে ২ জন, খুলনায় ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com