বাংলা হেডলাইনস: আসন্ন জাতীয় সংসদের ঢাকা-৫ আসন ও নওগাঁ-৬ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী চূড়ান্ত করেছে।
ঢাকা-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিযোগিতা করার জন্য দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বানিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ।
নওগাঁ-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিযোগিতা করার জন্য দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো: রেজাউল ইসলাম।
গতকাল শনিবার বিএনপি’র মনোনয়ন বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করে। সাক্ষাতকার
শেষে দলীয় মনোনয়ন বোর্ড ঢাকা-৫ এবং নওগাঁ-৬ শুন্য আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিযোগিতার
জন্য এই দুইজন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে,
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রহুল কবির
রিজভীর স্বাক্ষরিত এক প্রেস রিলিজে আজ জানানো হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে
উপনির্বাচনের ভোট গ্রহণ হবে ১৭ অক্টোবর।
আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন ও ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য হয়।