বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্ত হয়ে গত তিন দিন মৃত্যু নিম্নমুখী। আক্রান্তের হার আজ গতকালের চেয়ে বেশি।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ সোমবার করোনায় মৃত্যুবরণ করেছে ২৬ জন। গতকাল মৃতের সংখ্যা ছিল ৩১ জন। গত পরশু ৩৪ জন মৃত্যুবরণ করেছে।
করোনায় গত ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে কোন মৃত্যু নেই।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১২.৭৫ শতাংশ। গতকাল পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ১১.৩৫ শতাংশ। গত পরশু ছিল ১১.৯৬।
এ পর্যন্ত মোট ৪,৭৫৯ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২,৫১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট দুই লাখ ৪৩ হাজার ১৫৫ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৭১.৬৬ শতাংশ। গতকাল ছিল ৭১.৩০ শতাংশ। গত পরশু ছিল ৭০.৯০ শতাংশ।
আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১,৮১২ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ৩৯ হাজার ৩৩২ জন।
গত ২৪ ঘণ্টায় ১৪,২১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬ টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২২ জন এবং নারী ৪ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের এগারো জন এবং ৬০ বছরের উপরে দশ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ২ জন এবং রংপুর বিভাগে ১ জন ।