মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ অসাধু ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : র‌্যাব-১২ ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের এর ভ্রাম্যমাণ আদালত ৫ অসাধু ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন।

যাদের জরিমানা করা হয়েছে তারা হলো উল্লাপাড়া উপজেলার মৃত আব্দুল আলীর ছেলে মো: মুকুল হোসেন (৫০),  মৃত ফরাজ প্রামানিকের ছেলে মো: জাহাঙ্গীর আলম (৪০), মৃত জয়নাল আলীর ছেলে নুর মোহাম্মদ (৬০), মো: শাহজাহান আলীর ছেলে আকমল হোসেন (৬০) ও জাকের আলীর ছেলে মো: শহিদুল ইসলাম।

র‌্যাব-১২’র কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: মঈন উদ্দিনের নেতৃত্বে উল্লাপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় বিএসটিআই এর অনুমোদন ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে ঘি এবং সরিষার তৈল উৎপাদনের দায়ে ৫ জন অসাধু ব্যবসায়ীকে সর্বমোট ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে তাদের নিকট হইতে জরিমানা আদায়পূর্বক খালাশ প্রদান করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com