বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : র্যাব-১২ ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের এর ভ্রাম্যমাণ আদালত ৫ অসাধু ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন।
যাদের জরিমানা করা হয়েছে তারা হলো উল্লাপাড়া উপজেলার মৃত আব্দুল আলীর ছেলে মো: মুকুল হোসেন (৫০), মৃত ফরাজ প্রামানিকের ছেলে মো: জাহাঙ্গীর আলম (৪০), মৃত জয়নাল আলীর ছেলে নুর মোহাম্মদ (৬০), মো: শাহজাহান আলীর ছেলে আকমল হোসেন (৬০) ও জাকের আলীর ছেলে মো: শহিদুল ইসলাম।
র্যাব-১২’র কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: মঈন উদ্দিনের নেতৃত্বে উল্লাপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় বিএসটিআই এর অনুমোদন ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে ঘি এবং সরিষার তৈল উৎপাদনের দায়ে ৫ জন অসাধু ব্যবসায়ীকে সর্বমোট ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে তাদের নিকট হইতে জরিমানা আদায়পূর্বক খালাশ প্রদান করা হয়েছে।