সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

জিম্মি করে ব্যাংকে লুটের অপচেষ্টায় নাশকতার মামলা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় ব্যাংকে বোমা নিয়ে প্রবেশ করে ম্যানেজারকে জিম্মি করে টাকা লুটের অপচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে।

ব্যাংকের ম্যানেজার এম ফরিদ আহমদ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে বুধবার রাতে বাসন থানায় মামলাটি দায়ের করেন।

আজ বৃহস্পতিবার সকালে বাসন থানার পুলিশ এ ঘটনায় গ্রেফতার যুবক আবু সিদ্দিককে গাজীপুর আদালতে পাঠিয়েছে। আদালতে ওই আসামির সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।

আটক আবু বকর (৩২) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বিশারীঘাটা এলাকার মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা বোর্ড বাজার এলাকার বেলমন্ট গার্মেন্টসের চাকুরিচ্যুত শ্রমিক। বোর্ড বাজারের বটতলা এলাকায় বসবাস করেন তিনি।

বুধবার দুপুরে স্থানীয় প্রাইম ব্যাংকের শাখায় বোমা নিয়ে প্রবেশ করার পর বিকেলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা উপস্থিত হয়ে বোমাটি নিষ্ক্রিয় করেন।

তখন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. আজাদ মিয়া সাংবাদিকদের জানিয়েছিলেন তিনটি পাইপের সমন্বয়ে একটি ইমপ্রোভাইস ইলেকট্রনিক ডিভাইস (আইইডি) তৈরি করা হয়। এটিকে পাইপ বোমা বলা হয়ে থাকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com