শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

বিলাইছড়িতে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার দুর্গম বিলাইছড়ি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীত হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১৬ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে এই হাসপাতালটি নির্মাণ করে।

আজ বৃহস্পতিবার  সকালে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার হাসপাতালের উদ্বোধন করেন।  

রাঙ্গামাটির দুর্গম প্রতিটি উপজেলার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৫০ শয্যা হাসপাতাল স্থাপন করা হবে বলে জানিয়েছেন  দীপংকর তালুকদার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে উপজেলাগুলোতে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোকে ৫০ শয্যায় উন্নতিকরণের পরিকল্পনা নিয়েছে।

রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসার সভাপতিত্বে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বিলাইছড়ি জোন ও কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহামুদ পাশা উপস্থিত ছিলেন।

পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মহসিন, সহকারি প্রকৌশলী মেহেদি হাসান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেশমী চাকমা সহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, আমরা যদি আমাদের ছেলে মেয়েদের উন্নত শিক্ষা গ্রহন করে ভালো চিকিৎসক- কর্মকর্তা পদে অধিস্থিত করতে পারি তাহলে তারা এখানে থেকেই এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের কল্যাণে কাজ করতে পারবে।

তাই এখন থেকেই তাদের সেভাবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com