সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রীর করোনা থেকে সুস্থতা কামনায় মিলাদ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস :  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরীর সুস্থতা কামনায় আজ দেশের বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

দুস্থ ও অসহায়দের মাঝে এ সময় খাবারও বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর ইস্কাটন গার্ডেন অফিসার্স কোয়ার্টার মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়, পিআইডি’র এক প্রেস রিলিজে জানানো হয়।  

বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সরকারি কর্মকর্তাদের পাশপাশি আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিলাদে অংশ নেন। মোনাজাতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর রোগমুক্তি চেয়ে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়। পরে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

এছাড়া চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, পায়রা বন্দর, চট্টগ্রাম মেরিন একাডেমি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদ এবং নৌপরিবহন প্রতিমন্ত্রীর নির্বাচনি এলাকা বিরল ও বোচাগঞ্জের বিভিন্ন মসজিদে প্রতিমন্ত্রীর রোগমুক্তি কামনায় স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এসব অনুষ্ঠানে স্ব স্ব স্থানের সরকারি কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হন নৌপরিবহন প্রতিমন্ত্রী। বর্তমানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি ঢাকায় মিন্টো রোডের সরকারি বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com