বাংলা হেডলাইনস : প্রধানমন্ত্রীর নির্দেশে পেঁয়াজের অনুৎপাদনকালীন সময় হিসেবে পরিচিত মার্চ, ২০২১ পর্যন্ত পেঁয়াজের উপর আরোপিত ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
সম্প্রতি পেঁয়াজের বাজার অস্থিতিশীল এবং এই সংকটটি কঠিন আকার ধারণ করে। পেঁয়াজের মূল্য সাম্প্রতিক সময়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধের কারণে বাজারে পেঁয়াজের মূল্য ঊর্ধ্বমুখী।
দেশীয় পেঁয়াজ চাষিদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতকরণ, পেঁয়াজ চাষে উৎসাহ প্রদান এবং আমদানির ওপর নির্ভরশীলতা হ্রাসের লক্ষ্যে পেঁয়াজ আমদানিতে চলতি ২০২০-২১ অর্থবছরে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়।
বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়, পিআইডি’র এক প্রেস রিলিজে আজ জানানো হয়।