মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

গাজীপুরে পৃথক স্থান থেকে পোশাক শ্রমিকসহ দুটি মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৯ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস : গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকা থেকে এক নারী পোশাক শ্রমিকসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে।

উদ্ধারকৃত মৃতদেহ গুলো হলো, নারী পোশাক শ্রমিক স্বরনী আক্তার (১৯) সিরাজগঞ্জের কাজীপুর থানার রশিদপুর গ্রামের নায়েব আলীর মেয়ে।

সে কোনাবাড়ী বাইমাইল এলাকায় ভাড়া বাসায় থেকে স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় চাকরি করতো।

অপরটি কোনাবাড়ী আমবাগ পশ্চিম পাড়া এলাকার ঝুট ব্যাবসায়ী এরশাদ (৩৪) টাঙ্গাইলের নাগরপুর থানার চরবাররা গ্রামের সোমবাদ আলীর ছেলে। সে ঐ এলাকায় ভাড়া বাসায় থাকতো।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা অফিসার ইনাচার্জ এমদাদ হোসেন জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) থোয়াই অংপুরু মারমা জানান, পৃথক দুটি লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com