শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

মির্জাপুর পৌরসভার মেয়র হলেন সালমা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সালমা আক্তার শিমুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

তিনি প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিণী।

মঙ্গলবার সকাল দশটায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান সালমা আক্তার শিমুলকে মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

গত ৭ সেপ্টেম্বর মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন সচিবালয়।

তফসিল ঘোষনার পর ৮ সেপ্টেম্বর স্থানীয় আওয়ামী লীগ দলের সাতজন সম্ভাব্য প্রার্থী নিয়ে জরুরী সভা করে। সভায় সর্বসম্মতিক্রমে প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিণী সালমা আক্তার শিমুলকে দলের একক প্রার্থী হিসেবে মনোনিত করতে কেন্দ্রে সুপারিশ করা হয়।

দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে শিমুল আওয়ামী লীগের প্রার্থী মনোনিত হন। ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শিমুল ছাড়া আওয়ামী লীগ বা অন্য কোন দলের কেউ মনোনয়নপত্র জমা দেননি।

১৪ সেপ্টেম্বর শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষনার পর থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায়া নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়।

আজ মঙ্গলবার সকাল দশটায় রিটার্নিং অফিসার এ এইচ এম কামরুল হাসান শিমুলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মির্জাপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

উল্লেখ, গত ১১ ফেব্রুয়ারী মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন অসুস্থ্ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ । তার মৃত্যুতে ১ মার্চ মেয়র পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com