রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

করোনায় ক্ষতিগ্রস্তদের গাজীপুর রেড ক্রিসেন্টের সহায়তা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গাজীপুর ইউনিট কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের পাশে দাড়িয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা ও মহানগরের ৩০০ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাকসু’র সাবেক ভিপি আখতারুজ্জামান।

এতে গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি মহানগর আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আতাউল্লাহ মন্ডল, ইউনিট অফিসার নুরুল ইসলাম, জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান লিটন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সুইস রেড ক্রসের অর্থায়নে প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে দেয়া হয়েছে।

গাজীপুর জেলা পরিষদের পক্ষ থেকে ইতোমধ্যে ৫ শতাধিক পরিবারকে করোনাকালীন সহায়তা দেয়া হয়েছে এবং ভবিষ্যতে আরো সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com