বাংলা হেডলাইনস খুলনা : করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।
খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ জানান, ঐ দিনগুলোতে সকাল আটটা থেকে একটানা বিকাল চারটা পর্যন্ত শিশুদের বিনামূল্যে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং এ সাথে স্বাস্থ্যবার্তাসমূহ প্রচার করা হবে।
এ ক্যাপসুলের সাধারণত কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তিনি আরও জানান, সকল টিকাদান কেন্দ্রে শভভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এবছর খুলনা জেলায় নয়টি উপজেলা, একটি সিটি কর্পোরেশন এবং দুইটি পৌরসভায় ৬ হতে ১১ মাস বয়সী ৩১ হাজার নয়শত ২৩ এবং ১২ হতে ৫৯ মাস বয়সী দুই লাখ ৪২ হাজার ৮০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে কেন্দ্রের সংখ্যা একশত ৯২টি, জোন সংখ্যা চারটি, মোট ভলেন্টিয়ার এক হাজার চারশত ২০ জন এবং সুপারভাইজার ৬২ জন।
খুলনা জেলার নয়টি উপজেলা, দুইটি পৌরসভায় মোট ৬৮টি ইউনিয়নের দুইশত চারটি ওয়ার্ডে মোট টিকাদান কেন্দ্র এক হাজার ছয়শত ৪১টি, স্বেচ্ছোসেবক তিন হাজার দুইশত ৮২জন, সরকারি ও বেসরকারি কর্মী চার হাজার ৭৭ জন এবং মেডিকেল টিমের সংখ্যা একশত ১৬টি।
এছাড়া প্রতিটি উপজেলায় একটি করে স্থায়ী টিকা কেন্দ্র থাকবে।