বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ শনিবার ৩৬ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছে।
৩৬ জন মৃতের মধ্যে ২১ জনই ষাটোর্ধ্ব বয়সের।
গতকাল মৃত্যুবরণ করেছে ২১ জন এবং গত পরশু মৃত্যুবরণ করেছে ২৮ জন।
এই নিয়ে এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫,১২৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১০.২৭ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১১.০৯ শতাংশ। গত পরশু ছিল ১১.৯৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১,৭৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট দুই লাখ ৬৮ হাজার ৭৭৭ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৭৫.১০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৭৪.৫৯ শতাংশ। গত পরশু ছিল ৭৪.৩১ শতাংশ ।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১,১০৬ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ৫৭ হাজার ৮৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৯৮ হাজার ৭৭৫ টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ১১ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৪১ থেকে ৫০ বছরের সাতজন, ৫১ থেকে ৬০ বছরের আটজন এবং ৬০ বছরের উপরে একুশ জন মৃত্যুবরণ করেছে ।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেটে ২ জন খুলনায় ১ জন, বরিশালে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ।