শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

টাঙ্গাইলে বিড়ি শ্রমিকদের দাবি আদায়ে মানববন্ধন

  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : ‘বিড়ির উপর শুল্ক প্রত্যাহার করো, করতে হবে’ এই স্লোগানে টাঙ্গাইলে বিড়ির উপর শুল্ক বাড়ানোর এবং বৈষম্যমূলক শুল্কনীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

আজ রবিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে নারী পুরুষ ও শিশুরা নানা দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে কর্মসুচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান ও সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বিড়ির উপর অতিরিক্ত ধার্যকৃত ৪ টাকা মুল্যস্তর সম্পুর্ন প্রত্যাহার করতে হবে। বিড়ির উপর ১০% অগ্রিম আয় কর প্রত্যাহার করতে হবে,  বঙ্গবন্ধুর চালুকৃত বিড়িকে কুটির শিল্প হিসেবে অব্যহত রাখতে হবে। ঢাকা ট্যোবাকোর ন্যায় বিড়ি শিল্পের বাজারকে ধ্বংস করে জাপান/ ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

তারা আরো বলেন, বিড়ি শিল্পে যে সব শ্রমিকরা কাজ করেন তারা গরীব, দুঃখী ও অসহায় । বিকল্প কাজ না পেয়ে তারা বেকার জীবনযাপন করছে । পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com