রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

কুড়িগ্রামে লেখক সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে প্রবল ঝড়বৃষ্টির মধ্য দিয়েই দেশবরেণ্য সব্যসাচী লেখক কুড়িগ্রামের সন্তান সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে রোববার সকালে বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও কুড়িগ্রাম সরকারি কলেজ কর্তৃপক্ষ কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে।

পরে দুপুরে বৃষ্টি কমে গেলে কুড়িগ্রাম প্রেসক্লাব, আইন মহাবিদ্যালয়, উত্তরবঙ্গ যাদুঘর, কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এখানে সংক্ষিপ্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, কুড়িগ্রাম সরকারি কলেজের উপ্যাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা আইনজীবী সমিতিরি সভাপতি অ্যাডভোকেট এস.এম আব্রামহাম লিংকন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ।

চার বছর পেরিয়ে গেলেও সৈয়দ শামসুল হকের নামে স্মৃতি কমপ্লেক্সের কাজ আটকে পরায় দু:খ প্রকাশ করেন আগত দর্শনার্থীরা।

এছাড়াও দীর্ঘদিন ধরে অযত্নে আর অবহেলায় সমাধিটি পরে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com