মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

সিরাজগঞ্জে ৭ ব্যবসায়ীকে বিভিন্ন অপরাধে জরিমানা

  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা শহরে ৭ অসাধু ব্যবসায়ীকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১২ এর ভ্রাম্যমাণ আদালত।

দন্ডিতরা হলো আব্দুর সোবাহান (৫৫) ২০ হাজার টাকা, নীল কমল ভৌমিক (৪০) ৮ হাজার টাকা, স্বাধন ঘোষ (৫০) ৭ হাজার টাকা, মো: মনসুর আলী (৪০) ৩ হাজার টাকা, রবিন বিশ্বাস (৫০) ৫০ হাজার টাকা, মো: ইয়াসিন মিয়া (৪৫) ১০ হাজার টাকা ও নুর হোসাইন (৩২) ৩ হাজার টাকা।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলা শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করা, খাদ্যে ভেজাল, মেয়াদ উওীর্ণ পণ্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও পরিবেশন করার দায়ে ৭ দোকান মালিককে আটক করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট উপজেলার সহকারী পরিচালক (জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর) মো: মাহমুদ হাসান রনি উল্লেখিত অর্থদন্ডে দন্ডিত করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com