রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

সিরাজগঞ্জে একসঙ্গে ৩ সন্তানের জন্ম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের কোচিং শিক্ষক লোকমান হোসেনের স্ত্রী গৃহবধূ শারমিন জাহান।

গৃহবধুর স্বামী কোচিং শিক্ষক লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে তার স্ত্রী শারমিন জাহানকে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং দুপুরের দিকে সিজারের মাধ্যমে ২ মেয়ে ও ১ ছেলে সন্তানের জন্ম হয়।

নবজাতকদের নাম রাখা হয়েছে- সিদ্দীক, আয়শা ও শিরিন।

বর্তমানে প্রসূতি মা-সহ তার ৩ সন্তান সুস্থ রয়েছেন। একই সাথে ৩ সন্তান জন্ম হওয়ায় লোকমান হোসেন খুব খুশি হয়েছেন বলে জানান।

এজন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।

এদিকে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দেয়ায় হাসপাতাল পাড়ায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে এবং নবজাতক ৩ শিশুকে দেখতে নারী-পুরুষ ভিড় জমাচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com